সময় কলকাতা ডেস্ক:- ব্যারাকপুর-বারাসাত রোডের জনপ্রিয় বিরিয়ানির মালিককে ফের একবার হুমকির অভিযোগ। কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে গ্রেফতার করা হয় আনিস ঝাঁকে।
পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে ওই একই দোকানে গুলিচালনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পান আনিস। কিন্তু ছাড়া পাওয়ার কিছুদিনের মধ্যেই, ফের ওই দোকানের মালিকের মোবাইলে হুমকির মেসেজ আসে। তদন্তে নেমে মোহনপুর থানার পুলিশ আনিস ঝাঁকে গ্রেপ্তার করে।
তবে, আনিস সত্যিই এই হুমকির পেছনে রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয় বলে জানান পুলিশ আধিকারিকরা। ঘটনার জেরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে রয়েছেন দোকানের মালিক ও কর্মীরা।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং গোটা ঘটনায় আর কে কে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?