সময় কলকাতা ডেস্ক:- বীরভূমে আবার কেষ্ট-যুগ! জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনর হলেন অনুব্রত মণ্ডল। সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাঙাবিতানে ডেকে পাঠিয়েছিলেন কোর কমিটির সমস্ত সদস্যকে। ছিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রতও।
জানা গিয়েছিল, ওই বৈঠকে মমতা ঠিক করে দেন কোর কমিটির আহ্বায়ক হবেন তাঁর স্নেহের কেষ্টই! আগামী ৩ আগস্ট বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক।
এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই জেলা রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এসবের মাঝেই বুধবার অনুব্রত মণ্ডল নিজেই জানিয়েছেন, তাঁকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কনভেনার করা হয়েছে। তাঁর দাবি, এই সংক্রান্ত নির্দেশ রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এসেছে।
সেই সিদ্ধান্তের পরেই তিনি ঘোষণা করেন, ৩ আগস্ট কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং সাংগঠনিক রূপরেখা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।


More Stories
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের
জলে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে পাকড়াও হামিমের বান্ধবী ধৃত