সময় কলকাতা ডেস্ক:- ফের বজ্রপাত কেড়ে নিল দুজনের প্রাণ। ঘটনা ঘটেছে বাঁকুড়ার দুটি গ্রামে। বাঁকুড়ার ইন্দাস ও পাত্রসায়ের থানার অন্তর্গত দুটি আলাদা গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে দুজনের। মৃতদের একজন ইন্দাস থানার পলাশী গ্রামের বাসিন্দা, নাম রাজু বাগদি। এবং অপরজন পাত্রসায়ের থানার পাটিত গ্রামের জয়ন্ত মণ্ডল।
সূত্রের খবর, দুজনেই বজ্রপাতে আক্রান্ত হওয়ার সময় মাঠেই কাজ করছিলেন। হঠাৎই বজ্রপাতের ঘটনা ঘটে। এরপর বজ্রপাতের আঘাতে তাঁরা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বলে খবর।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।
ইন্দাস ব্লকের বিভিন্ন সমাজকর্মী ও রাজনৈতিক নেতারা দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এই প্রাকৃতিক বিপর্যয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা অঞ্চলে।


More Stories
শ্রমিক যোগানের নামে মানব পাচার, চক্রের সন্ধানে এনআইএ, ধৃত এক অভিযুক্ত
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী