সময় কলকাতা ডেস্ক:- ৯ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। কিন্তু অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন সেই কর্মসূচি রুখতে। সেই পরিপ্রেক্ষিতেই নির্যাতিতার মায়ের দাবি, মেয়ের খুন-ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীও জড়িত। সেই কারণেই নবান্ন অভিযান হতে দিতে চাইছেন না তিনি। কিন্তু মেয়ের বিচারের দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্যাতিতার মা।’
উল্লেখ্য, গত বছর ৯ অগস্ট আরজিকর মেডিক্যাল কলেজ ও হসপিটালে কর্মরত একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। তবে, ঘটনার ১ বছর প্রায় হতে গেলেও কোনও সুবিচার পাননি নির্যাতিতা ও তার পরিবার। নির্যাতিতা যাতে সুয়াবিচারটি পান তার জন্য প্রায় ১ বছর ধরে বহু আন্দোলন করা হলেও কোনও সুবিচার পাওয়া যায়নি। ফলে ৯ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অভিষেকের অফিসে ভাঙচুর