সময় কলকাতা ডেস্ক:- প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। হিমাচলের কিন্নৌর-কৈলাশ যাত্রাপথে ধস নেমে আটকে পড়েন চার শতাধিক তীর্থযাত্রী। এরপর উদ্ধারকার্যে নেমে অন্তত ৪১৩ জন তীর্থযাত্রীকে উদ্ধার করল ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ।
জানা গিয়েছে, ধস ও হড়পা বানের জেরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচলের টাংলিং এলাকা। সেখানে টানা বৃষ্টির কারণে পাহাড়ি পথ, পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুধবার সকালে কিন্নৌর জেলা প্রশাসন বিপদের খবর পাওয়ার পাওয়ার পরই আইটিবিপি এবং এনডিআরএফ-এর উদ্ধারকারী দল পৌঁছয় সেখানে।
প্রসঙ্গত, গত সোমবার থেকে হিমাচল প্রদেশে ভারী বর্ষন চলছে।
আর তার জেরে এখনও পর্যন্ত হিমাচলের ৪৪৯টি রাস্তা ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি ২৯৫টি রাস্তা বন্ধ রয়েছে মাণ্ডি জেলায়।
এছাড়াও ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে চণ্ডীগড়-শিমলা জাতীয় সড়কও। এখনও পর্যন্ত রাজ্যে ৫৫টি হড়পা বান ও ৪৮টি বড় ধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১ হাজার ৭৩৮টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ভেঙে গেছে সেগুলি।


More Stories
আতস কাচের তলায় :গেলেন ধর্মেন্দ্র, এলেন প্রহ্লাদ
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার