Home » ফের উঠে এল জাল নথিপত্র তৈরির কারবার

ফের উঠে এল জাল নথিপত্র তৈরির কারবার

সময় কলকাতা ডেস্ক:- একের পর এক জাল নথিপত্র তৈরি করার অভিযোগ সামনে উঠে আসছে। এবারেও তার ব্যাতিক্রম নয়। কিন্তু এবারের ঘটনাটি ঘটেছে নৈহাটির এলাকায়।

জানা গেছে, নৈহাটি পুরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমিক দত্ত, দীর্ঘদিন ধরে এলাকায় একটি জেরক্স ও ডকুমেন্টস তৈরির দোকান চালাতেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক বাংলাদেশি মহিলার জন্য ভারতের বিভিন্ন সরকারি নথিপত্র তৈরি করে দেন। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযুক্ত সৌমিককে তার বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড টিম।

বিষয়টি নিয়ে নৈহাটির বিধায়ক সনৎ দের বক্তব্য, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের মাধ্যমে শীঘ্রই সত্যি সামনে আসবে। তবে, পুলিশের তরফে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানানো না হলেও, এ বিষয়ে তদন্ত চলছে বলে সূত্রের খবর।

About Post Author