সময় কলকাতা ডেস্ক:- চারদিনের দীর্ঘ প্রতীক্ষার পর ঘরে ফিরে আসলেন জুলপিয়ার বাসিন্দা বাবাই সর্দার। গত পয়েলা আগস্ট ইউটিউবে দেখা গিয়েছিল যে, মহারাষ্ট্র পুলিশ তাঁকে এনআরসি ইস্যুতে বাংলাদেশি তকমা দিয়ে আটক করেছে। ভিডিওটিতে বাবাইকে দেখার পর তার পরিবার যোগাযোগ করে রাজ্যের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের সাথে। তিনি এ বিষয়টি সরাসরি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চার সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানো হয় মহারাষ্ট্রে। রাজ্য প্রশাসনের প্রচেষ্টায় বাবাই সর্দারকে অবশেষে মুক্ত করে আনা সম্ভব হয়। মঙ্গলবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে তাঁকে আনা হয় এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর থানায়। এরপর বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়, তাদের ছেলেকে।


More Stories
আতস কাচের তলায় :গেলেন ধর্মেন্দ্র, এলেন প্রহ্লাদ
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান