সময় কলকাতা ডেস্ক:- শনিবার আইএসএফ-এর ‘অধিকার সভা’ শুরুর আগেই সভা মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন বারুইপুর বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের বেতবেরিয়া স্টেশন সংলগ্ন এলাকায় এই সভা হওয়ার কথা ছিল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে, তৃণমূলের দুষ্কৃতীরা সভা শুরুর আগেই সভা মঞ্চ ও সাউন্ড সিস্টেম ভেঙে চুরমার করে দেয়। ফল স্বরূপ এই হামলায় ব্যাহত হয়েছিল আইএসএফ-এর সভা।
এই ঘটনার পরই বারুইপুর থানায় লিখিত অভিযোগ জানায় স্থানীয় আইএসএফ নেতৃত্ব। এ বিষয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্যে গণতন্ত্রের অস্তিত্ব নিয়ে প্রশ্নও তোলেন নওশাদ।
এদিকে সোমবার প্রকাশ্যে আসে এক নতুন ভিডিও, যেখানে দেখা গিয়েছে, বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান নূরবানু মোল্লার স্বামী ও পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন মোল্লা এক আইএসএফ কর্মীকে হুমকি দিচ্ছেন। ভিডিওটি ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। এর জেরে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?