Home » মাত্র ২ বছর বয়সেই কামাল! ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ নাম তুলে নজির

মাত্র ২ বছর বয়সেই কামাল! ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ নাম তুলে নজির

সময় কলকাতা ডেস্ক:- মাত্র ২ বছর বয়সেই কামাল! দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর দক্ষিণ বারাসাত এলাকার হরি নারায়ণপুরের মাত্র দু বছরের শিশু আরিশ লস্কর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুলে নজির সৃষ্টি করলো।

জানা গিয়েছে, আরিশের যখন দেড় বৎসর বয়স তখন থেকেই ১৩৫ টি দেশের নাম, তাদের রাজধানী ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই বলতে শিখে যায়। আশ্চর্যের বিষয় প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারার প্রতিভা অর্জন করে ফেলে সে। আরিস এর মা রাইচা লস্কর পেশায় গৃহবধূ, বাবা সাজ্জাদ লস্কর ছোট্ট মুদিখানা দোকান চালিয়ে কোন রকমে সংসার চালান। তাদের একমাত্র সন্তান আরিসের জন্ম ২০২৩ সালের ২-রা জুলাই।

আরিস যখন দেড় বৎসর তখন থেকেই আরিসের মা নিজের সন্তানের লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন। শুরু হয় ছোট্ট আরিসের লেখাপড়া। মাত্র কুড়ি মাস বয়সে ১৩৫ টি দেশের নাম এবং তাদের রাজধানী, ৫৩ টি কীটপতঙ্গ, ৪১ টি শাক সবজি, ৩৫টি প্রাণী,২৫ ধরনের মাছ, ২০ টি ক্রিয়া, শরীরের ২০টি অংশ ও কুড়িজন পেশাদারের নাম ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজি না ভেবেই বলতে পারার প্রতিভা অর্জন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলার সুনাম অর্জন করে সে। শুক্রবারই তাঁর কাছে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট, পেন, মেডেল, মিশরঙ্গের অর্জনকারী বিভিন্ন ব্যক্তিদের ছবিসহ একটি বই, যে বইয়ে আরিসের নাম জ্বলজ্বল করছে ছবিসহ। ছোট্ট আরিসের এই সাফল্যে খুশির হাওয়া পরিবারে।

About Post Author