সময় কলকাতা ডেস্ক:- রবিবার সকাল থেকেই ছিল নিখোঁজ। সারাদিন পেরিয়ে গেলেও মেলেনি খোঁজ। শেষমেশ রবিবার গভীররাতে পুকুর থেকে উদ্ধার হল নাবালকের দেহ। বারাসাতের হৃদয়পুর সংলগ্ন শিবতলা এলাকার ঘটনা। জানা গিয়েছে, বারাসাত ৩১ নম্বর ওয়ার্ডের কৈলাস নগর মাঠ সংলগ্ন এলাকায় বাড়ি ওই নাবালকের।
স্থানীয়রা জানান, রবিবার সকালে ওই নাবালককে পুকুরের আশেপাশে ঘুরতে দেখা যায়। তারপরে সেই নাবালকের খোঁজ না পাওয়ায় খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে। বারাসাত থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে পুকুরের পাশ দিয়ে ওই নাবালককে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।
এমনকী ওই নাবালকের জুতো পুকুরেই পাওয়া গিয়েছে। তারপরই তদন্তে নামে বারাসাত থানার পুলিশ। সারাদিন খোঁজাখুঁজির পরে রবিবার গভীর রাতে হঠাৎই ওই নাবালকের দেহ কুকুরের ভেসে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, এলাকার কাউন্সিলর শুক্লা ঘোষকে দীর্ঘদিন পুকুর সংস্কার করার জন্য জানিয়েছিলেন তাঁরা।
কিন্তু তাতে কর্ণপাত করেননি কাউন্সিলর। এবার নাবালকের দেহ উদ্ধারের পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি