সময় কলকাতা ডেস্ক:- ব্যস্ততম মানিকতলার রাস্তায় হঠাৎই ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায় একটি মিনি বাস। মুহূর্তের মধ্যে বাসটি পরপর পাঁচটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। প্রবল আঘাতে একটি গাড়ি উল্টে যায় ফুটপাথে। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর, স্থানীয়রা তড়িঘড়ি করে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার সময় বাসটির গতি ছিল অস্বাভাবিকভাবে বেশি। এই সংঘর্ষের জেরে মানিকতলা মোড়ে তৈরি হয় ব্যাপক যানজট। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঠিক কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, এখন সেটাই খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?