সময় কলকাতা ডেস্ক:- পুজোর আগেই বাজারগুলোতে কড়া নজরদারি। সোমবার দক্ষিণ কলকাতার একাধিক বাজারে হানা দিল টাস্ক ফোর্স। সেই হানায় উপস্থিত ছিলেন টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম, মান ও সরবরাহে কোনও অনিয়ম কি না, মূলত তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন।
জানা গেছে, বিক্রেতারা অতিরিক্ত দাম নিচ্ছেন কি না, পণ্য সঠিকভাবে দিচ্ছেন কি না, খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রয়েছে কি না, এইরকম প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখলেন আধিকারিকরা। সূত্রের খবর, আসন্ন পুজোয় সাধারণ ক্রেতারা যাতে কোনও সমস্যার মুখে না পড়েন, সেই লক্ষ্যেই বাজারগুলোতে কড়া নজরদারি চালিয়েছে টাস্ক ফোর্স।
এক আধিকারিক বলেন, “কয়েকটি দোকানে গরম মশলার দাম নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। সেগুলি নিয়ে সতর্ক করা হয়েছে। কোথাও কোথাও মাছ-মাংসের ওজন নিয়েও অসঙ্গতি পাওয়া গেছে।”
খাদ্যদ্রব্যের মান যাচাইয়ের পাশাপাশি, বিক্রেতারা পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ ফুরোনোর তারিখ দিচ্ছেন কিনা, ন্যায্য দামে বিক্রি করছেন কিনা—সব দিকই খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে।
টাস্ক ফোর্স সূত্রে খবর, এমন পরিদর্শন আগামী দিনেও চলবে। পুজোর আগে বাজার চড়া হওয়াটাই নিয়ম, কিন্তু তার আড়ালে ক্রেতাদের ঠকানো চলবে না, এই বার্তা দিতেই এই অভিযান।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার