সময় কলকাতা ডেস্ক:- রবিবার গভীর রাতে ফের সড়ক দুর্ঘটনা উত্তরপ্রদেশে। ট্রাকের ধাক্কায় মৃত অন্তত আট তীর্থযাত্রী, আহত ৪৩ জন।
জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে বুলন্দ শহরে তীর্থযাত্রী বোঝাই এক ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। পুলিশের তরফে জানানো হয়েছে মৃতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। আহতদের মধ্যে অন্তত ১২ জন নাবালক। দুর্ঘটনার খবর ছড়াতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এক বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, ধাক্কা মারার পরেই ট্রাকটিকে ফেলে পলাতক চালক। ইতিমধ্যেই, ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, বুলন্দ শহর এবং আলিগড়ের সীমানায় আরনিয়া বাইপাসে রাত প্রায় ২ টো বেজে ১০ মিনিটে ঘটনাটি ঘটে।
বুলন্দশহরের এসপি দীনেশ কুমার সিং জানিয়েছেন, তীর্থযাত্রী বোঝাই ট্রাক্টরটিকে পিছন থেকে ট্রাক ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। এরপরেই এলাকার মানুষ জড়ো হয়ে পুলিশকে খবর দেন। অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭