Home » উত্তর ২৪ পরগণা-র জগদ্দলের জুটমিলে শ্রমিক মৃত্যু

উত্তর ২৪ পরগণা-র জগদ্দলের জুটমিলে শ্রমিক মৃত্যু

সময় কলকাতা ডেস্ক:- একেবারে সকাল সকাল মর্মান্তিক ঘটনা ঘটে গেল উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলে। জগদ্দলের অ্যালায়েন্স জুট মিলের ঘটনা। জানা গিয়েছে, জুটমিলের মধ্যে দাহেরী যাদব নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার, জুৎ মিলে কাজে গিয়ে হঠাৎই হার্ট অ্যাটাক হয় তার। এরপর অচৈতন্য অবস্থায়, মিলের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানাজানি হতেই দেখা যায় চাঞ্চল্য। নেমে পরে শোকের ছায়া। মিলের অন্যান্য শ্রমিকেরা মৃতের পরিবারকে মিল কর্তৃপক্ষ যাতে ক্ষতিপূরণ দেয় তা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।

খবর ছড়িয়ে পড়তেই, মিল চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। মিল কর্তৃপক্ষের তরফে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করা হয়। সুতরাং, মিলের অন্য শ্রমিকেরা মৃতের পরিবারকে কর্তৃপক্ষ যাতে ক্ষতিপূরণ দেয়, দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। শুরু হয় শোরগোল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ।

মৃতের পরিবারের তরফে অভিযোগ, কর্মরত অবস্থায় মিলের ভেতরে শ্রমিকের মৃত্যু হলেও মিল কর্তৃপক্ষ উদাসীন ছিল এবং ক্ষতিপূরণের কোনও প্রতিশ্রুতি দেয়নি।

এমনকী মিল কর্তৃপক্ষ চাইছিলেন মৃতদেহ মিলের ভেতর থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হোক, যাতে ক্ষতিপূরণের দাবি কমানো যায়। বর্তমানে উত্তেজনা মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।

About Post Author