সময় কলকাতা ডেস্ক:- আজ রবিবার, দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের বন্ধ থাকবে। মূলত, রক্ষনাবেক্ষনের জন্য যানচলাচল নিয়ন্ত্রন করা হবে। ভোর চারটে থেকে রাত প্রায় সাড়ে ন’টা পর্যন্ত বন্ধ থাকবে এই যান চলাচল।
হাওড়া সিটি পুলিশের এক নির্দেশিকায় বলা হয়েছে কাজ চলাকালীন কলকাতা-মুখী সব গাড়ি ধুলাগড় মোড় থেকে নিবড়া, সলপ, পাকুরিয়া, সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আবার কলকাতা থেকে হাওড়াগামী সমস্ত গাড়ি হাওড়া ব্রিজ, জিটি রোড হয়ে নিবেদিতা সেতুর দিকে যাবে। মালবাহী গাড়ি ছাড়া ডানকুনি-গামী সব গাড়ি বেলেপোল, শৈলেন মান্না সরণি , হাওড়া আমতা রোড হয়ে মাইতি পাড়ার দিকে যাবে। ভারী গাড়ি ছাড়া অন্য সকল ছোট গাড়ি কাজীপাড়া মোড়, আন্দুল রোড হয়ে আলমপুরে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যাবে। এই মেরামতির কাজের ফলে ব্রিজের স্থায়িত্ব আরও বাড়বে বলে প্রশাসন সূত্রে খবর।


More Stories
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত