Home » নয়া নীতিতে জিএসটিহীন স্বাস্থ্য ও জীবন বিমা, মমতার জয় দাবি তৃণমূলের

নয়া নীতিতে জিএসটিহীন স্বাস্থ্য ও জীবন বিমা, মমতার জয় দাবি তৃণমূলের

আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর করা হবে।এ বার থেকে দু’টি হারে জিএসটি কার্যকর হবে— ৫ এবং ১৮ শতাংশ। ১২ এবং ২৮ শতাংশের যে জিএসটি স্তর ছিল, তা তুলে দেওয়া হল। কিছু পণ্যকে রাখা হয়েছে ৪০ শতাংশ হারের বিশেষ তালিকায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন।

তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদি  খাদ্যপণ্যগুলির দাম কমবে। খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে ৫ শতাংশে দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্র্যাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে।

১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে এসি, টিভি, ডিশ ওয়াশিং মেশিন, মনিটর, ৩৫০ সিসির কম মোটর বাইক, তিন চাকার গাড়ি, ১৫০০ সিসির কম গাড়ি, বাস, ট্রাকের জিএসটি।

চলতি মাসের ২২ তারিখ থেকে জিএসটি শূন্য হতে চলেছে স্বাস্থ্যবিমা ও জীবনবিমা। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে স্বাস্থ্যখাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জিএসটি প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চাপে হেলথ ও লাইফ ইন্সিওরেন্স সেক্টরে জিএসটি মকুব করল মোদি সরকার। এ ছাড়াও একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যে কমছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  দাবি মেনে জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় জিএসটি  প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্র। ট্যাক্সের নামে সাধারণ মানুষের বোঝা বাড়িয়ে দেওয়া জনবিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের  লাগাতার আন্দোলনের জেরে এবার চাপে পড়ে কর কমানোর ঘোষণা করেছে বিজেপি সরকার

এই জয় সাধারণ মানুষের, যা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের লাগাতার আন্দোলন- প্রতিবাদের জেরেই আজ নতি স্বীকার করতে বাধ্য হয়েছে মোদি সরকার। এভাবেই পার্লামেন্টে হোক বা রাস্তায়, মানুষের স্বার্থে কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল যে লড়াই করছে আগামীতেও তা থামবে না।

About Post Author