শুক্রবার কলকাতায় পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ মুহূর্তে কমে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুজো উদ্বোধনের সংখ্যা।
অমিত শাহর কলকাতা সফরের সূচি থেকে শেষ মুহূর্তে বাদ গেল দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজো উদ্বোধন। চতুর্থীতে এই পুজোর উদ্বোধন করার কথা ছিল শাহর। কিন্তু বুধবারই তা বাতিল হয়েছে। প্রতি বছরই বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে হাতিয়ার করে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে বিজেপি। দিল্লি থেকে এসে দুর্গাপুজো উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারচুয়ালি বাংলার পুজো উদ্বোধন করেছেন। মোদির সেনাপতি অমিত শাহও একাধিকবার মঞ্চে উপস্থিত হয়ে প্রতিমার সামনে প্রদীপ জ্বালিয়েছেন। এবছরও তার ব্যতিক্রম হল না। তবে ৩ টি পুজো থেকে ১ টি পুজোর উদ্বোধন বাদ গেল শুধু।অমিত শাহর চতুর্থীতে কলকাতা সফরে তিনটি পুজো উদ্বোধনের কথা ছিল, যথা-
লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কোয়ার
সল্টলেকের ইজেডসিসি
দক্ষিণ কলকাতার সেবক সংঘ
কিন্তু তালিকা থেকে বাদ পড়ল সল্টলেকের ইজেডসিসি
– রাজনৈতিক মহলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে দীর্ঘদিন ধরেই পরিচিত করা হয় বিজেপি নেতা সজল ঘোষের পুজো হিসেবে। এই পুজোর প্রধান উদ্যোক্তা তিনিই। থিমের অভিনবত্বের জন্য প্রতি বছর চর্চায় থাকে এই মণ্ডপ। কখনও রামমন্দির, কখনও লালকেল্লা— একের পর এক চমক দিয়েছেন সজল। এবারে ৯০ বছরে পা দিয়ে পুজোর থিম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। আর সেই থিমের উদ্বোধন করবেন অমিত শাহ। তবে সল্টলেকে ইজেডসিসির পুজো উদ্বোধনে যাচ্ছেন না অমিত শাহ। তবে লেক অ্যাভিনিউয়ে সেবক সঙ্ঘের পুজো উদ্বোধনে যাচ্ছেন। আর তা নিয়েই সোশ্যাল মাধ্যমে তোপের পর তোপ দেগে চলেছেন কুণাল ঘোষ। এই ইজেডসিসির পুজো উদ্বোধন ঘিরেই বিজেপিকে তোপ দেগেছিলেন কুণাল ঘোষ। আর এবার পুজো উদ্বোধনের তালিকা প্রকাশ্যে আসতেই ফের তোপ দাগেন কুণাল ঘোষ।


More Stories
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
রাজনৈতিক সংঘর্ষ,গুরুতর আহত বিজেপি জেলা সভাপতি, বারাসাত জ্বলছে