Home » তাহেরপুরে মোদির সভা, সভার আগেই ট্রেনের ধাক্কায় মৃত ৩

তাহেরপুরে মোদির সভা, সভার আগেই ট্রেনের ধাক্কায় মৃত ৩

Oplus_131072

সময় কলকাতা, ২০ ডিসেম্বর : এসআইআর আবহে শনিবার নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। এবারের প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে প্রথম সভার আগেই সামাজিক গণমাধ্যমে পোস্ট করে তৃণমূল বিরোধিতার সুর চড়িয়েছেন। প্রসঙ্গত,এসআইআর আবহের মধ্যেই সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গের বেশ কয়েকটি জায়গায় জনসভা করেছেন। জনসভার প্রতিটি জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের লক্ষ্য ছিল কেন্দ্র ও বিজেপি নেতৃত্ব। প্রতিটি সভায় এসআইআর নিয়ে তাঁর ও তৃণমূলের অবস্থান তিনি খোলসা করেছেন। ঠিক তার পর পরই নরেন্দ্র মোদী বঙ্গে সভা করতে আসছেন। তাহেরপুরের নেতাজি পার্কে নরেন্দ্র মোদীর সভা শনিবার সকাল সাড়ে ১১ টায়। শুক্রবারই প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে বিজেপির প্রতি মানুষের আশা কেন “পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে” তার ব্যাখ্যা করে বলেছেন, তৃণমূল কংগ্রেস বাংলায় লুটপাট ও ভয় দেখানোর সব সীমা অতিক্রম করেছে। নরেন্দ্র মোদির এই বক্তব্য আরও তীব্রতর  হতে চলেছে বঙ্গ সফরে,  এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মোদি নিজে জানিয়েছেন, বঙ্গ সফরে কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প ও উদ্যোগগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।

এদিকে প্রধানমন্ত্রীর সবার ঠিক আগে তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মধ্যে একটি দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় রেললাইনে বসে থাকা তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহতেরা প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে এসেছিলেন, এমনটাই সূত্রের খবর।তাঁরা মুর্শিদাবাদের বাসিন্দা বলেই জানা গিয়েছে।।

About Post Author