সময় কলকাতা ডেস্ক, ২৮ ডিসেম্বর : মুরগির খাদ্য বোঝাই চলন্ত লরিতে আগুন।নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারতেই আগুন ধরে যায় মুরগী র খাবার বোঝাই লরিতে। রাত তিনটা নাগাদ জলপাইগুড়ি, ডুয়ার্স জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কার্য শুরু হওয়ার আগেই গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বিধ্বংসী আগুনে গাড়ি ভস্মীভূত হয়ে গেলেও কোন হতাহতের খবর নেই। গাড়ির চালক কোনওরকমে প্রাণ বাঁচাতে সক্ষম হন বলেই সূত্রের খবর।
পুড়ে ছাই চলন্ত লরি
Oplus_131072


More Stories
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
রাজনৈতিক সংঘর্ষ,গুরুতর আহত বিজেপি জেলা সভাপতি, বারাসাত জ্বলছে