Home » প্রয়াত সুরেশ কালমাদি কেন মনে থেকে যাবেন?

প্রয়াত সুরেশ কালমাদি কেন মনে থেকে যাবেন?

Oplus_131072

সময় কলকাতা, ৮ জানুয়ারি : একদিন আগেই প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ কালমাদি প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে তিনি স্মরণীয় থেকে যাবেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক যুগের বেশি সময়কাল ধরে প্রেসিডেন্ট থাকার জন্য এবং ভারত ও আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে তাঁর নেতৃত্বসুলভ ক্ষমতার জন্য। কিন্তু পাশাপাশি ইতিহাসে তার কলঙ্কও যাওয়ার নয়, ২০১০ সালের কমনওয়েলথ গেমস সফলভাবে হলেও  কমনওয়েলথ গেমস দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে তাঁকে কারাবাসে ৯ মাস কাটাতে হয়েছিল। পাশাপাশি,  পুনে ইন্টারন্যাশনাল ম্যারাথনেরও তিনি প্রবর্তন করেছিলেন। রাজনীতিতে ঢোকার আগে তিনি একজন ফাইটার পাইলট ছিলেন। সব মিলিয়ে বর্ণময় চরিত্র থেকে গিয়েছেন সুরেশ কালমাদি।

About Post Author