সময় কলকাতা, ৩০ জানুয়ারি : বাংলাদেশ জালিয়াতিতে বিশ্বচ্যাম্পিয়ন , বলছেন কে? বলছেন স্বয়ং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যত বোমা ফাটালেন। তিনি নিজমুখে স্বীকার করে নিলেন বাংলাদেশ জালিয়াতিতে বিশ্বচ্যাম্পিয়ন । শুধু তাই নয়, ইউনুস বললেন বাংলাদেশ জালিয়াতির কারণে বিশ্বের সর্বত্র “রিজেক্টেড” বা প্রত্যাখ্যাত হয়ে চলেছে।বুধবার ঢাকার শের-ই -বাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনের ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশকে জালিয়াতির বিশ্ব চ্যাম্পিয়ন বলে আখ্যা দেন। প্রধান উপদেষ্টা পদে আসীন ইউনুসের এই উক্তি বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে না তা বলাই বাহুল্য।
ইউনুস ঠিক কী বলেছেন? তিনি মৈত্রী সম্মেলনে বলেন, “বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন, এখন আপনাদের সবার জানা আছে হয়তো, তবুও আমি আবার বলবো। বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন কীসে, জালিয়াতিতে। সব জিনিস জাল, বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন- ‘আমেরিকান বেস অব জাল’ এটা একটা জালিয়াতের কারখানা বানিয়েছি আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে করতে পারতাম না। কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে, তার আছে অনেক ক্রিয়েটিভিটি। আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম, তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না। বাংলাদেশি কোনও মানুষকে প্রবেশের অধিকার দেবে না।”
বিষয়টির ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা ইউনুস আরও বলেন,”বাংলাদেশিরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন? নানাজনের কাগজপত্র দেখলাম, শিক্ষার সার্টিফিকেট ভুল, জালিয়াত বলছে। ” বাংলাদেশের যুব সম্প্রদায় ও তারুণ্যের প্রশংসা করলেও জালিয়াতি নিয়ে মুখর থাকলেন ইউনুস এবং ক্ষমতায় ১৮ মাস থাকার পরে বাংলাদেশ সম্পর্কে তাঁর মূল্যায়ন আগামী দিনে বিশ্বে বাংলাদেশের ইমেজের জন্য জন্য যে পাথেয় হয়ে উঠবে না তা বলাই বাহুল্য।।
বাংলাদেশ জালিয়াতিতে বিশ্বচ্যাম্পিয়ন #বাংলাদেশ জালিয়াতিতে বিশ্বচ্যাম্পিয়ন #বাংলাদেশ
আরও পড়ুন ভারত না বাংলাদেশ – কোন দেশ বেশি নিরাপদ? বিশ্বসমীক্ষা কী বলছে?


More Stories
ভিড় সীমান্তে, ভিড় হোল্ডিং সেন্টারে
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
জমিজট কাটাতে ও কাঁটাতার দিতে গুরুদায়িত্ব নন্দিনীকে