দীপ সেন,সময় কলকাতা : বারাসাতে প্রোমোটারের বাড়িতে আয়কর হানা। সোমবার সাতসকালে বারাসাতের দক্ষিণপাড়া শীতলাতলা মোড়ে একটি বাড়িতে আয়কর হানা দেয়। কেন এই হানা, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য।
সোমবার সকাল আনুমানিক ছটা নাগাদ বারাসাত দক্ষিণপাড়া রোড শীতলতলা মন্দির সংলগ্ন এলাকায় মুখার্জি পরিবারে আয় কর হানা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই প্রাসাদতুল্য বাড়িতে চার ভাই সহ তার পরিবার থাকে। যদিও এক ভাই বর্তমানে লেক টাউনে থাকে। সূত্রের খবর, তিনি জমি কেনা বেচা সহ প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। সেই সূত্র ধরেই আয় কর হানা নাকি অন্য কোন কারণ তা এখনো স্পষ্ট নয়। তবে, দীর্ঘ সময় ধরে এই বাড়িটিতে অনুসন্ধান চলতে থাকায় বিষয়টি ঘিরে এলাকায় জল্পনা- কল্পনা বেড়েছে।।


More Stories
নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে মজুত বাজিতে বিস্ফোরণ
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
জন্ম ও মৃত্যুর শংসাপত্র : রাজ্যের নতুন নির্দেশিকার পরে শুরু পুলিশি তৎপরতা , বারাসাত পুরসভায় শীর্ষ পুলিশ আধিকারিকরা