সানি রায়, সময় কলকাতা : প্রতীকী বিদ্রোহ জলপাইগুড়ির তৃণমূলে । সামাজিক মাধ্যমে দলের নীতি নৈতিকতার প্রশ্নে ক্ষোভ উগরে বিতর্কের জন্ম দিয়েছিলেন সিপিআইএম নেতা প্রতীক উর রহমান। সেই একই চিত্র যেন উত্তর বঙ্গের তৃণমূলে। সামাজিক গণমাধ্যমে নীতি নৈতিকতা নিয়ে সংশোধনবাদী কথা তুলে বিতর্কের জন্ম দিয়েছেন উত্তরবঙ্গের তৃণমূল নেতা বিশ্বজিৎ রায়।

উপ নির্বাচনে দলীয় নেতৃত্বের ” মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পড়ে” অতিষ্ঠ তৃণমুল নেতা, সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে সংবাদ শিরোনামে বিশ্বজিৎ রায়।
উল্লেখ্য,সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করার পর প্রতীক উর ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না”
জলপাইগুড়ি জেলার কোণে কোণে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ও আত্ম সমালোচনা সামনে প্রকাশ পাচ্ছে। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে অনেকেই মুখ খুলছেন বাম নেতা প্রতীক উরের ভঙ্গিতে ।
বিশ্বজিৎ প্রশ্ন তুলে লিখেছেন “রাজনীতি চলছে না ব্যবসা?”
কিছুদিন আগেই ধুপগুড়ি মহকুমার এক তৃণমুল নেতার মুখে জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন ( কে এল ও) তে ফিরে গিয়ে দলীয় নেতৃত্বের প্রতি বদলা নেবার বক্তব্য ভাইরাল হবার পর, এবার মহকুমার সাকুয়া ঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আদি তৃণমুল নেতা বিশ্বজিৎ রায় সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করে জেলা সভানেত্রী মহুয়া গোপ সহ শিলিগুড়ির মেয়র তথা উত্তরবঙ্গের প্রবীণ তৃণমুল নেতা গৌতন দেবকে এক হাত নিয়ে একরাশ ক্ষোভ উগরে বলেন,মাত্র ১৫ মাস আগে ধূপগুড়ী বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল প্রার্থীকে জয়ী করতে ধান ক্ষেতে ও নেমেছিলেন তার একমাত্র কারণ ছিল নিজেদের পদ ও চেয়ার বাঁচানো।সেই সময় লাগাম ছাড়া প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীর ভোট নিলেও আজ পর্যন্ত তার একটি অক্ষর পালন করেনি কেউ। উল্টে রাজনীতি থেকে আর্থিক মুনাফা লাভের চেষ্টায় ব্যস্ত সবাই।
সামনে নির্বাচনের প্রাক্কালে নিজেকে মমতা ব্যানার্জির সৈনিক ঘোষণা করে তাঁর অনুরোধ সে দিন যারা নিজেদের পদ ,চেয়ার বাঁচাতে ১ নম্বর সাকোয়া ঝোরায় ঝাপিয়েছিলেন -তাঁরা এবার এগিয়ে আসুন। প্রতীকী বিদ্রোহ তৃণমূলেও, প্রতীকী বিদ্রোহ জলপাইগুড়িতে।
প্রতীকী বিদ্রোহ জলপাইগুড়ির তৃণমূলে #জলপাইগুড়ি
আরও পড়ুন “গোপনীয়তা নেই”: ক্ষোভ সেলিমের বিরুদ্ধে? বিদ্রোহী প্রতীক উরের সিপিএমে ফেরার সম্ভাবনা কমছে


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী