Home » রাজধানী এক্সপ্রেসে আগুন

রাজধানী এক্সপ্রেসে আগুন

সময় কলকাতা ডেস্ক, ১৭ মে : রাজধানী এক্সপ্রেসে আগুন।  রবিবার ভোরে মধ্যপ্রদেশের রতলাম জেলায় দিল্লিগামী তিরুবনন্তপুরম-হযরত নিজামউদ্দিন রাজধানী এক্সপ্রেসের একটি এসি কোচে আগুন লাগে , যার ফলে ৬৮ জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে,রেলের আধিকারিকদের মতে, সকাল ৫টা ১৫ মিনিটে ট্রেনের বি-ওয়ান কোচ (12431) যা ৬৮ জন যাত্রী বহন করছিল সেখানে হওয়া অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।রতলাম ডিভিশনের পিআরও মুকেশ কুমার জানিয়েছেন, রেলের কোটা ডিভিশনের আলোট এবং লুনিরিচা স্টেশনের মধ্যে এই ঘটনাটি ঘটেছে।এও জানানো হয়েছে যে, ক্ষতিগ্রস্ত কোচটিকে রেক থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল এবং নিরাপত্তা নিশ্চিত করতে ওভারহেড ইলেকট্রিক সাপ্লাই (OHE) যুদ্ধকালীন পরিস্থিতিতে  বন্ধ করা হয়েছিল ।।

About Post Author