Home » মিগুয়েল ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে, মিগুয়েলের বদলে কে?

মিগুয়েল ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে, মিগুয়েলের বদলে কে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৮ জুন : মাত্র এক বছর সময়কাল ইস্টবেঙ্গলে খেললেও ইস্টবেঙ্গলের মাঝমাঠের হৃৎপিণ্ড এবং প্রাণভোমরা হয়ে ওঠা মিগুয়েল ফিগুয়েরা লাল হলুদ ছেড়ে তাদের চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানে। সদ্য সমাপ্ত হওয়া আইএসএল মরশুমে ইস্টবেঙ্গল কে চ্যাম্পিয়ন করার পেছনে মিগুয়েলের অবদান ছিল অসামান্য,  তিনি প্রতিযোগিতার শ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে গোল্ডেন বল পেয়েছেন।  জানা গিয়েছে, তিন বছরের কন্ট্রাক্টে (৩+১) ইস্টবেঙ্গলের প্রায় দ্বিগুণ পরিমাণ অর্থে মিগুয়েল মোহনবাগানে যোগদান করছেন। এর ফলে মোহনবাগানের মাঝ মাঠে শক্তি অনেকটাই বেড়ে গেল বলাই বাহুল্য। পাশাপাশি, ২০২৬ সালের সামার ট্রান্সফারে ইস্টবেঙ্গলের আবেগ এবং দলগড়ার প্রস্তুতি অনেকটাই ধাক্কা খেল। ইস্টবেঙ্গল সল ক্রেসপো কেও ছেড়ে দিচ্ছে,  তবে আরেক বিদেশি মহাম্মদ রশিদের সঙ্গে ইস্টবেঙ্গল তাদের চুক্তি বাড়িয়ে নিয়েছে। পাঞ্জাব এফসি থেকে দানি রামিরেজ এবং গোয়ার বরিস সিংকে এনে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ক্ষতিপূরণের চেষ্টা করলেও সাম্প্রতিক সময় মিগুয়েল ভারতীয় ফুটবলে অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব রাখা ফুটবলার এবং মিগুয়েলের ধাক্কা ও) ইস্টবেঙ্গল কিভাবে সামলায় সেটাই দেখার! মিগুয়েলের পাশাপাশি ইস্টবেঙ্গলের ডিফেন্স বিভাগের স্তম্ভ কেভিন সিবেলের দলবদলের জোর গুঞ্জন রয়েছে ।

About Post Author