Home » বাঁকিপুরে এগারো রাউন্ডের শেষে প্রশান্ত কিশোর বিজেপি প্রার্থীর চেয়ে ৬৪১৯ ভোটে এগিয়ে

বাঁকিপুরে এগারো রাউন্ডের শেষে প্রশান্ত কিশোর বিজেপি প্রার্থীর চেয়ে ৬৪১৯ ভোটে এগিয়ে

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : বাঁকিপুরে কি অঘটন ঘটতে চলেছে? বিজেপির দুর্গে হানা দিয়ে বাজিমাত করবেন কি প্রশান্ত কিশোর? বিহারের এই হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে একাদশ রাউন্ডের গণনার শেষে জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর তাঁর নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৪১৯ ভোটে এগিয়ে রয়েছেন। উল্লেখ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রশান্ত কিশোর দশম রাউন্ডের শেষে ২০ হাজার ৫৯ ভোট পেয়েছেন যেখানে বিজেপি প্রার্থী নিরাজ কুমার সিনহা ১৪ হাজার ৪৮ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তৃতীয় স্থানে রয়েছেন আরজেডির প্রার্থী রেখা কুমারী । উল্লেখ্য, ৩১ আগস্ট এই কেন্দ্রের উপনির্বাচনে   ৩৪ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছিলেন যা ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের চেয়ে অনেকটাই কম।

প্রশান্ত কিশোর এবার এই প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বাঁকিপুর বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত এবং এখানে সাম্প্রতিক সময়ে একটানা জয়ী হয়ে চলেছিলেন নীতিন নবীন। এবার নীতিন নবীন নেই কারণ তিনি রাজ্যসভার সংসদ হওয়ায় কেন্দ্রটি বিধায়ক শূন্য ছিল । এবার ভোটে এই কেন্দ্রের প্রায় এক-তৃতীয়াংশ ভোটার তরুণ বা নতুন প্রজন্মের। সম্প্রতি হওয়া ছাত্র আন্দোলনের পর এই তরুণ ভোটারদের রায় ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে।তবে ২০২৫ সালের নির্বাচনে বিজেপির হয়ে নীতিন নবীন ৬২ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন। রেখা কুমারী পেয়েছিলেন ২৯ শতাংশের বেশি ভোট। আর এই সমীকরণের ভিত্তিতে প্রশান্ত কিশোরের লড়াই শক্ত হলেও দশম রাউন্ডের শেষে ৬০০০ এর বেশি ভোটে তিনি এগিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে এই দেশবাসীর ও রাজনৈতিক মহলের কৌতুহল তৈরি হয়েছে। বাকি রাউন্ড গুলিতে  বিজেপি কতটা লড়াইয়ে ফিরে আসে সেটাই দেখার। এও দেখার শেষ হাসি কে হাসে? প্রশান্ত কিশোর নাকি বিজেপি প্রার্থী, বাজিমাত করবেন কে?

About Post Author