পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিন। কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে শর্তাধীন সাময়িক মুক্তি পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাই কোর্ট নন্দীগ্রামের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে । ২১ অক্টোবর পর্যন্ত মিলেছে রক্ষাকবচ।উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জেলের বাইরে থেকেই প্রচার এবং ভোট পর্ব সারতে পারবেন মিলন প্রধান।
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ ১৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে তিনি গ্রেফতার হন। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘন্টা পরেই তিনি গ্রেফতার হন। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের সময়কার পুরনো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এই জামিনের ফলে তিনি জেলের বাইরে থেকেই নির্বাচনী প্রচার ও লড়াই চালাতে পারবেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ মিলনের বিরুদ্ধে থাকা ছয়টি মামলাতেই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। জামিনের শর্ত হিসেবে প্রতিটি মামলার জন্য ২৫,০০০ টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে হবে। এছাড়া প্রতিদিন নির্দিষ্ট সময়ে তদন্তকারী অফিসারের সঙ্গে তাঁকে যোগাযোগ রাখতে হবে। সব মিলিয়ে মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিন স্বস্তি এনে দিয়েছে কংগ্রেস শিবিরে। নন্দীগ্রামের উপনির্বাচনের তৃণমূলের মমতা পন্থী শিবির ইতিমধ্যে প্রকাশ্যে মিলন প্রধানকে সমর্থনের কথা ঘোষণা করেছেন।
আরও পড়ুন ১ লাখ ১০ হাজার ভোটে জিতে শেষ রক্তবিন্দু দিয়ে নন্দীগ্রামকে খুশি করবেন হাসিরানী রথ


More Stories
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত
দাতিয়ায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, জয়ী কংগ্রেস
গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী