সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর : কেঁচো খুঁড়তে কেউটে।বারাসাত জেলা পুলিশ নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করতে নেমে সন্ধান পেল এক বিরাট দেহ- ব্যবসা চক্রের।অশোকনগরের নাবালিকা নিখোঁজ কাণ্ডের তদন্তে নামা বারাসাতে স্পা-তে পুলিশের হানায় মালিকসহ ১৬ জন আটক। পার্লার থেকে উদ্ধার বালিকা কে জেরা করেই খোঁজ মিলেছে চক্রের।
অশোকনগরে নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানায় পরিবারের তরফে নাবালিকার নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে বারাসাতের একটি স্পা থেকে। পুলিশ বারাসাতের যে পার্লার থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে সেখানে খোঁজ মিলেছে এক বিরাট দেহব্যবসা চক্রের।
পুলিশি জিজ্ঞাসাবাদের সময় নাবালিকা জানায়, সে বারাসাতের কাজীপাড়া এলাকার ফরচুন টাউনশিপে একটি বডি ম্যাসাজ পার্লারে কাজ করত। এই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বারাসাতের ফরচুন টাউনশিপে ওই বডি ম্যাসাজ পার্লারে হানা দেয় পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় পার্লারের ভিতরে মালিকসহ ১১ জন মহিলা ও ৪ জন পুরুষ উপস্থিত ছিল। প্রথমে পার্লারের মালিককে আটক করে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয়। পরে মহিলা পুলিশের উপস্থিতিতে পার্লারের ১৫ জনকেই আটক করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, বডি ম্যাসাজ পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ দেহব্যবসা চলছিল। তদন্তে জানা গেছে, এখানে কাজ করতে আসা মহিলারা বিরাটি, নিউ ব্যারাকপুর, কাজীপাড়া, হাবরা ও অশোকনগরসহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকেই হাজির হত।।
পার্লার থেকে উদ্ধার বালিকা #পার্লার থেকে উদ্ধার বালিকা
আরও পড়ুননারী সম্ভোগ করতেই অপরাধ : ‘গরিবের চার্লস শোভরাজ’ সুব্রত ধরা পড়ল বারাসাতে


More Stories
পুলিশের উর্দি পরে সিভিক ভলেন্টিয়ারের দাপাদাপি
ডাম্পিং গ্রাউন্ডে থাকা উচিত ট্রাফিক পুলিশের, কেন বললেন সব্যসাচী দত্ত
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?