সময় কলকাতা ডেস্কঃ এক বছর চোদ্দর নাবালিককে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে ৫১ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, জীবনতলা থানার অন্তর্গত ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ি এলাকার পিয়ালির কলাড়িয়ার বাসিন্দা সুনীল শীল।অন্যদিকে প্রতিবেশী বছর ১৪ বয়সের এক নাবালিকা বাড়িতেই একাই থাকতো। তার বাবা-মা কলকাতায় পরিচারিকার কাজ করেন। সে কারনেই সারাদিন বারিতে থাকতেন না তারা। সেই সুযোগে প্রতিবেশি ওই ব্যক্তি নাবালিকাকে খাবারের প্রলোভন দিয়ে টানা ৬ মাস ধরে প্রতিদিন ধর্ষণ করে। এমন ভাবে দীর্ঘ প্রায় ছয় মাস অত্যাচার সহ্য করে ওই নাবালিকা।

শুক্রবার লোক জানাজানি হতেই ওই নাবালিকার পরিবার ঘুঁটিয়ারীশরীফ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে ঘুঁটিয়ারীশরীফ ফাঁড়ির পুলিশ।অভিযোগের কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে ফাঁড়ির পুলিশ। ধৃতদের শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।


More Stories
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে