Home » রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?

রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৭ মার্চ : নভেম্বর মাসের কুড়ি তারিখে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নীতিশ কুমার। ভোটের পরে চার মাস যেতে না যেতেই নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীর আসন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি পদত্যাগ করে রাজ্য সভায় যাচ্ছেন। নীতিশ কুমার জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই তার এই বাসনা ছিল। তবুও এই পদত্যাগের মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব ভেসে উঠছে বা সন্দেহ করা হচ্ছে। ফলে,এনিয়ে বিস্তর শোরগোল দেখা দিয়েছে।  এরই মাঝে বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন এই প্রশ্ন নিয়ে জোর চর্চা।অন্ততপক্ষে চারজন এমন মুখ রয়েছেন যাদের মধ্যে থেকে যে কেউ বিহারের মুখ্যমন্ত্রী হতে পারেন বলেই  সূত্রের খবর। বিজেপি থেকেই জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী পদের দাবিদার অন্তত চারজন।

যদিও রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে, বিজেপি বিহারে নিজেদের মুখ্যমন্ত্রী বসানোর পরিকল্পনা করছে তবে এও বলা হচ্ছে, এই ষড়যন্ত্র ছিল দীর্ঘদিনের। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন নীতীশ কুমারকে কেন্দ্রীয় রাজনীতিতে নিয়ে গিয়ে বিহারের শাসনের রাশ সরাসরি নিজেদের হাতে নিতে।

বিরোধীদের অভিযোগ ও সংঘাতের প্রেক্ষাপটে উঠে আসছে ‘হাইজ্যাক’ ও ষড়যন্ত্র তত্ত্ব। বিরোধী নেতা তেজস্বী যাদব অভিযোগ করেছেন যে, বিজেপি নীতীশ কুমারকে ‘হাইজ্যাক’ করেছে এবং তাঁকে সরিয়ে দেওয়ার এই চক্রান্ত অনেক আগে থেকেই চলছিল। কংগ্রেস ও আরজেডির মতো বিরোধী দলগুলোর দাবি, বিজেপি নীতীশ কুমারকে সামনে রেখে ভোট বৈতরণী পার হওয়ার পর এখন তাঁকে অপ্রাসঙ্গিক করে তুলতে চাইছে।

এখন এমতাবস্থায় মুখ্যমন্ত্রী কে হবেন? যে চারটি নাম প্রধানত মুখ্যমন্ত্রী পদের জন্য শোনা যাচ্ছে তার মধ্যে অবশ্যই এগিয়ে রয়েছেন নভেম্বর থেকে নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী বিজেপির সম্রাট চৌধুরী। মুখ্যমন্ত্রীর আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের নাম নিয়েও জোরকদমে চর্চা চলছে। পশ্চিম চম্পারনের সাংসদ সঞ্জয় জয়সওয়াল সম্ভাব্য মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন। চতুর্থ ও শেষ নামটি বিজয় সিনহার। তবে জোটের সমীকরণ এবং প্রভাবের দিক থেকে ধরলে সম্রাট চৌধুরী অনেকটাই এগিয়ে।  বিহারের মুখ্যমন্ত্রী কে এনিয়ে ভরসা থাকলেও হয়তো সম্রাট চৌধুরী হতে চলেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী।।

আরও পড়ুন নজির গড়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শপথ

About Post Author