Home » “ছাড় নেই!”- বয়স ভাঁড়িয়ে বারাসাতে পুরনিয়োগে দুর্নীতির অভিযোগ বিধায়কের! অভিযোগে কার কার নাম??

“ছাড় নেই!”- বয়স ভাঁড়িয়ে বারাসাতে পুরনিয়োগে দুর্নীতির অভিযোগ বিধায়কের! অভিযোগে কার কার নাম??

দীপ সেন ও রাজু দাশ, সময় কলকাতা, ১ জুলাই :  ছাড় নেই!   পদত্যাগ করে পালিয়ে গেলেও ছাড় নেই!  বারাসাতের তৃণমূল পরিচালিত পুরসভার পদত্যাগী চেয়ারম্যান এবং কাউন্সিলরদের উদ্দেশ্যে কড়া বার্তা বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জীর।  বয়স ভাঁড়িয়ে ও জাল নথিতে বারাসাত পুরসভায় নিয়োগের অভিযোগ! পুরনিয়োগ দুর্নীতি নিয়ে জেলাশাসক এবং মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ বিধায়কের।

পুরনিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু।  একগুচ্ছ অভিযোগ রয়েছে তৃণমূলের বিভিন্ন নেতার নামে। একই দুর্নীতিতে অভিযুক্ত রথীন ঘোষকেও একাধিকবার তলব করেছে ইডি ।  এবার বারাসাত পুরসভায় পুরনিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো প্রাক্তন তৃণমূল চেয়ারম্যানদের। এবার বারাসাত পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হলেন বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি।  সাংবাদিক সম্মেলন করে  বারাসাতের বিধায়ক অভিযোগ করেন, বারাসাত পুরসভা দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল।  বেআইনি ভাবে পুকুর ভরাট, প্লান পাসের দুর্নীতি, টোটোর অনুমতি দেওয়ার ক্ষেত্রে তোলাবাজি সহ বহু দুর্নীতি রয়েছে বলেই তাঁর অভিযোগ ।  ২০১৫ সালে হওয়া পুরসভায় ক্লার্ক নিয়োগ দুর্নীতি নিয়ে এদিন তিনি এদিন তথ্য তুলে ধরেন। তিনি  অভিযোগ করেন সোমা চট্টোপাধ্যায় ও নন্দিতা দাস নামে দুজন বয়স কমিয়ে এবং জাল নথি দিয়ে চাকরি করছেন। এরকম শুধু দুজন নয় আরও অনেকে আছে তাদের খোঁজও করা হচ্ছে। বিষয়টি তিনি উত্তর ২৪ পরগনার জেলাশাসক ও বারাসাতের মহকুমাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি দাবি করেন, যারা ভুয়ো তথ্য দিয়ে চাকরি করছেন এবং যারা যারা এই চাকরি পেতে সাহায্য করেছেন তাঁরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে শঙ্কর চ্যাটার্জী সরাসরি তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান অশনি মুখার্জীর নাম উল্লেখ করেন । সম্প্রতি বারাসাতের পুরপ্রধান সহ ১০ জন পুরপিতা পদত্যাগ করেছেন। পদত্যাগী কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্যানদের লক্ষ্য করে বিধায়কের কড়া বার্তা, পদত্যাগ করে পালিয়ে গেলেও  ছাড় নেই! ।।

আরও পড়ুন গ্রেফতার সুজিত বসু

About Post Author