সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : শুভেন্দু অধিকারী ২০২৬ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে ১০ হাজারেরও কম ব্যবধানে জয়ী হয়েছিলন। তবে সেই আসনে ব্যবধান আরো ১ লাখ বাড়িয়ে ফেলবেন শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্ত সহায়কের মা হাসি রানী রথ । তিনি জানিয়েছেন আসন্ন উপ নির্বাচনে তিনি এক লাখ দশ হাজার ভোটে জয়ী হবেন। “জিতে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব নন্দীগ্রামকে কিভাবে খুশি করা যায় “- নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে জানিয়েছেন হাসি রানী রথ। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এবং মনোনয়ন প্রক্রিয়ার আবহে আবেগ ও লড়াইয়ের মিশ্র বার্তা দিয়েছেন হাসিরানী রথ এবং বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে রয়েছেন। । উল্লেখ্য,হাসিরানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক ও বিজেপি কর্মী চন্দ্রনাথ রথের মা। চন্দ্রনাথ রথ ভোটের ফল প্রকাশের ঠিক পরেই মধ্যমগ্রামে খুন হয়ে যান। তাঁর মাকেই এবার উপ নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী করেছে বিজেপি।
১ লাখ ১০ হাজার ভোটে জিতে শেষ রক্তবিন্দু দিয়ে নন্দীগ্রামকে খুশি করবেন হাসিরানী রথ
Oplus_131072


More Stories
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের