Home » উত্তপ্ত বিশ্বভারতী, পরীক্ষা বয়কট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

উত্তপ্ত বিশ্বভারতী, পরীক্ষা বয়কট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

সময় কলকাতা ডেস্কঃ ছাত্রছাত্রীদের লাগাতার আন্দোলনের জেরে অচলাবস্থা কবিগুরুর বিশ্বভারতীতে।মঙ্গলবার বিশ্বভারতীর বিভিন্ন ডিপার্টমেন্টের প্রায় সাত থেকে আটটি বিষয়ের উপর পরীক্ষা ছিল।এদিন সেইসমস্ত পরীক্ষা বয়কট করে আন্দোলনরত ছাত্রছাত্রীরা।পাশাপাশি এ বিষয়ে তাদেরকে সমর্থন জানিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরাও।ছাত্রছাত্রীদের হলফনামার ভিত্তিতেই এদিন কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে।এই শুনানিতে কি হয় সেদিকেই তাকিয়ে পড়ুয়ারা।

অন্যদিকে, বিশ্বভারতী কতৃপক্ষের তরফে এদিন রাতেই একটি নোটিশ জারি করা হয়।সেখানে বলা হয় সামরিক পরিস্থিতির ওপর নজর রেখেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা হবে না বলেই জানান তারা।পাশাপাশি বিশ্বভারতীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রীরা হোস্টেলে রয়েছে তাদেরকে মঙ্গলবার বিকেল চারটের মধ্যে হোস্টেল ছেড়ে দেওয়ার নোটিশ জারি করা হয়।যদিও এ ব্যাপারে আন্দোলনরত পড়ুয়ারা জানায়, হোস্টেলের ছাত্রছাত্রীরা যদি তাদের সাহায্য চায় সেক্ষেত্রে তারা পাশে দাঁড়িয়ে যথাযথ সাহায্য করবে।

প্রসঙ্গত,তিন দফা দাবি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ২৪ দিন ধরে চলছে আন্দোলন।এই তিন দফা দাবিদাওয়ার মধ্যে রয়েছে হোস্টেল খোলা,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন পিছোনো এবং অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি।বিক্ষোভে সামিল হওয়া পড়ুয়াদের অভিযোগ, তাঁদের যে এডমিট দেওয়া হয়েছে তাতে রেজিস্ট্রেশন নম্বর নেই। সাদা কাগজে এডমিট প্রিন্ট আউট করে দেওয়া হয়েছে।তাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের গাফিলতের প্রতিবাদে সরব হয় ছাত্রছাত্রীরা।কিন্তু আর কতদিন এভাবে অচলাবস্থা চলবে বিশ্বভারতীতে তা নিয়েই প্রশ্ন তুলেছে পড়ুয়াদের একাংশ ও অভিভাবকেরা।কবিগুরু প্রাঙ্গনে অচলাবস্থা কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।

About Post Author