Home » দুপুরে ভাত দিয়ে ট্যাংরা মাছে সজনে ডাঁটা আর গন্ধরাজ লেবু দিয়ে জমিয়ে খাওয়ার রইল রেসিপি

দুপুরে ভাত দিয়ে ট্যাংরা মাছে সজনে ডাঁটা আর গন্ধরাজ লেবু দিয়ে জমিয়ে খাওয়ার রইল রেসিপি

 

সময় কলকাতা ডেস্ক: সজনে ডাঁটা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। বাঙালি রান্নার অনেক পদের মধ্যেই সজনে ডাঁটা নিজের স্থান করে নিয়েছে। চলুন আজ দেখে নিই ট্যাংরা মাছের সাথে সজনে ডাঁটা কেমন লাগে, রইল সহজ রেসিপি

উপকরণঃ

ট্যাংরা মাছ ৫০০ গ্রাম,
সজনে ডাঁটা ২৫০ গ্রাম,
বড়ি
মিষ্টি আলু
বেগুন
নুন
হলুদ
মরিচ
পেঁয়াজবাটা
আদাবাটা
রসুনবাটা
আস্ত জিরে
কাঁচা মরিচ
ধনেপাতা

পদ্ধতিঃ

মাছগুলো কেটে ধুয়ে নিন। অল্প মরিচ, হলুদ, লবণ মেখে ঢেকে রাখুন। বড়িগুলো অল্প তেলে ভেজে নিন। এবার অন্য পাত্রে তেল দিয়ে তেজপাতা ও আস্ত জিরের ফোড়ন দিন। আলু দিয়ে দিন।একে একে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিন। এবার বেগুন, সজনে ও বড়ি দিয়ে কষিয়ে নিন। এবার গরম জল দিন। ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে দিন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।সঙ্গে এক ফালি গন্ধরাজ লেবুর টুকরো ব্যাস।

About Post Author