Home » বিধ্বংসী আগুন মালবাজারে!

বিধ্বংসী আগুন মালবাজারে!

সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড! মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি কাঠের গোডাউন। জলপাইগুড়ি জেলার মালবাজার শহরের ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। যার কারণে আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে আসে দমকলের ২ টি ইঞ্জিন। হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

জানা গিয়েছে,মঙ্গলবার রাতে হঠাৎই এলাকার একটি বাড়ির গোডাউনে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের ধোঁয়া ও কুন্ডলী দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে।এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।স্থানীয়দের তরফে খবর পৌঁছায় দমকল এবং মালবাজার থানায়।খবর পেয়ে তৎক্ষনাৎ আসে দমকলের ২ টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে আর কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author