Home » শান্তিনিকেতনের বাড়িতে সিবিআই

শান্তিনিকেতনের বাড়িতে সিবিআই

সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার আসন্ন উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে ত্রিপুরা পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে কয়লা পাচার কাণ্ডে ফের সিবিআই জেরার মুখে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতনে’ পৌঁছন সিবিআইয়ের ৮ সদস্যের দল। এই নিয়ে দ্বিতীয়বার কয়লাপাচার-কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হলেন রুজিরা। গতবছর মার্চ মাসে সিবিআই জেরার মুখে পড়েছিলেন রুজিরা। তবে, সেই বয়ানে অসঙ্গতি মেলায় ফের সিবিআই জেরার মুখে রুজিরা, এমনটাই সূত্রের খবর।

এর আগেও একাধিকবার কয়লা পাচার কাণ্ডে দিল্লির ইডি দফতরে হাজিরার জন্য নোটিস পাঠানো হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু, অতিমারীর সময়ে দুই সন্তানকে রেখে দিল্লি যাওয়া সম্ভব নয় বলেই জানান রুজিরা। দিল্লির পরিবর্তে কলকাতায় জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হন অভিষেক-রুজিরা। পরে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। এরপরই দেশের শীর্ষ আদালত কলকাতায় জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।

যদিও তদন্তকারীদের বক্তব্য, কয়লা পাচার কাণ্ডে এখনও পর্যন্ত ১৩০০ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। এমনকী পাচারের লভ্যাংশের মোটা টাকা পৌঁছেছে বহু প্রভাবশালী  ব্যক্তির কাছে।

About Post Author