Home » যারা ছক্কা মারার ওস্তাদ

যারা ছক্কা মারার ওস্তাদ

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক  : ছক্কা মারার দক্ষতা যেকোনো ক্রিকেট খেলোয়াড়কে এনে দেয় জনপ্রিয়তা আর খ্যাতি। টেস্টে সবসময় না হলেও একদিবসীয় বা টি-টোয়েন্টি ম্যাচে খেলার ভোল পাল্টে দেয় ছক্কা।ছয় মেরে ম্যাচ জেতানোর রেকর্ড রয়েছে ভুরিভুরি।একটু দেখে নেওয়া যাক কারা ছক্কা মারায় দক্ষতা দেখিয়েছেন। টেস্টে ১০১ ম্যাচে ১০৭ টি ছয় হাঁকিয়ে শীর্ষস্থানের অধিকারী নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকুলাম।১০০টি ছয় মেরে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গিলক্রিস্ট। ৯৮ টি ছয় মেরে তৃতীয় ক্রিস গেইল।টেস্টে প্রথম দশজন ছক্কা হাঁকিয়েদের মধ্যে একমাত্র ভারতীয় বীরেন্দ্র শেহবাগ।

আন্তর্জাতিক একদিবসীয় ম্যাচে ছক্কার রেকর্ড আবার পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। ৩৫১ টি ছয় মেরেছেন তিনি। ঠিক তার পরেই ৩৩১ টি ছয় মেরে টেস্টের মত প্রথম দশের তালিকায় আছেন ক্রিস গেইল।২৭০ টি ছয় মেরে তৃতীয় সনৎ জয় সূর্য।প্রথম দশের তালিকায় একাধিক ভারতীয় রয়েছেন। রোহিত শর্মা ও এম এস ধোনি আছেন যথাক্রমে চারে ও পাঁচে।

টি টোয়েন্টি ম্যাচে ছক্কা মারায় শীর্ষে নিউজিল্যান্ডের গাপটিল। তিনি ১৬৫ টি ছয় মেরেছেন।১৫৫ টি ছয় মেরে তালিকায় দ্বিতীয় রোহিত শর্মা। এর পরেই যথারীতি আছেন ক্রিস গেইল।তাঁর ছক্কার সংখ্যা ১২৪।

তিনটি ফরম্যাট মিলিয়ে ৫৫৩ টি ছক্কা মেরে আন্তর্জাতিক ক্রিকেটে সবার ওপরে ক্রিস গেইলের নাম জ্বলজ্বল করছে। দ্বিতীয় স্থানে আছেন শাহিদ আফ্রিদি, ছক্কার সংখ্যা ৪৭৬। তিননম্বরে আছেন রোহিত শর্মা – ছক্কার সংখ্যা ৪৬৪। ছক্কা দেখতে মানুষ ভালোবাসে, তাই হামেশাই ছয় মারার গুন যাদের রয়েছে তাঁরা বেশ জনপ্রিয়।।

About Post Author