সময় কলকাতা ডেস্কঃ কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে হয় সইফ আলি খান ও করিনা কাপুরের। তারপর দুই সন্তানের জননী হয়ে এখন সংসার সামলাতে ব্যস্ত অভিনেত্রী। সুত্রের খবর আবারো মা হতে চলেছেন করিনা।
করিনার একটি ফ্যান পেজের তরফে শেয়ার করা ছবিতে স্পষ্ট ধরা দিয়েছে অভিনেত্রীর বেবি বাম্প। এই মুহূর্তে লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত অভিনেত্রী। সঙ্গে রয়েছেন সইফ আলি খান, দুই ছেলে তৈমুর আলি খান, জাহাঙ্গীর আর করিশ্মা কাপুর এবং অমৃতা অরোরা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার হওয়ার পর থেকেই নেটিজেনরাও প্রশ্ন করেছেন করিনা কি সত্যিই তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন? যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষনা করেননি সইফ-করিনা।

এর আগে এক সাক্ষাৎকারে করিনা সইফের প্রশংসা করে বলেন, তার স্বামী পরিবার নিয়ে যথেষ্ট দায়িত্বশীল। কনিষ্ঠ সন্তান ‘জেহ’ এর জন্যকও দায়িত্ব ও সময় ভাগ করে নেওয়ার চেষ্টা করেন করিনা সইফ। তিনি এও বলেন, এত খোলা মনের মানুষ বলেই এমন ভিন্ন ভিন্ন বয়সে চার সন্তানের বাবা হতে পেরেছেন তিনি। আর সবাইকেই তিনি সমান ভাবে সময় দেন।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র