সময় কলকাতা ডেস্ক : বিজেপির নেত্রী সোনালি ফোগোট হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন গোয়ায়।সোনালি ফোগোট অভিনয় জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। হরিয়ানার প্রয়াত নেত্রীর বয়স বয়স হয়েছিল ৪২। তিনি দু দিনের সফরে গোয়ায় গিয়েছিলেন।আচমকা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাঁর এবং চিকিৎসার বিশেষ সুযোগ দেন নি সোনালি ফোগোট।
২০০৮ সালে যুবনেত্রী হিসেবে বিজেপিতে যোগ দেন সোনালি ফোগোট। রাজনীতি করার পাশাপাশি অভিনয় জগতেও পা রাখেন তিনি। ২০১৬ সালে টিভি সিরিয়ালে আত্মপ্রকাশ। হরিয়ানার ফিল্মে তিনি অভিনয় করেছেন। একাধিকবার একাধিক বিতর্কে জড়িয়েছেন। অশ্লীল শব্দ ব্যবহারের জন্য সরকারি আধিকারিককে তাঁর জুতোপেটা করার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল সাইটে। ২০১৯ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করলেও কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন। জাঠ নেত্রীর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগী ও ঘনিষ্ঠ মহল।


More Stories
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?
আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা