সময় কলকাতা ডেস্কঃ ১ বছর জম্মুতে থাকলেই মিলবে ভোটাধিকার। সেখানকার ভূমিপুত্র না হলেও জম্মু ও কাশ্মীরে ভোটাধিকার মিলবে। আগস্ট মাসেই ঐতিহাসিক ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্ত বৃহস্পতিবার রাতেই এই বিতর্কিত নির্দেশকে প্রত্যাহার করে নিলেন জম্মুর জেলাশাসক নির্বাচন কমিশন। সূত্রের খবর চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে যত দ্রুত সম্ভব ভোটার তালিকা সংশোধন করতে হবে। চলতি সপ্তাহের মঙ্গলবারই জম্মুর ডেপুটি কমিশনার নির্দেশ দেন, জম্মুতে এক বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যাঁরা, তাঁদের ভোটার বলে গণ্য করা হবে।
এরপরই শুরু হয় বিতর্ক। এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা। যার জেরে নির্বাচন কমিশন অবশেষে এই নির্দেশ প্রত্যাহার করল। মঙ্গলবারই ‘জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স’-এর পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছিল, ‘সরকার জম্মু ও কাশ্মীরে ২৫ লক্ষ অ-স্থানীয় ভোটারকে অন্তর্ভুক্ত করতে চাইছে। আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। বিজেপি নির্বাচনকে ভয় পাচ্ছে। জম্মু ও কাশ্মীরের মানুষ এই ষড়যন্ত্রের যোগ্য জবাব দেবে ব্যালট বাক্সে।’

২০১৯ সালে ৩৭০ ধারার অবলুপ্তির পরই ‘স্পেশাল স্ট্যাটাস’ হারায় জম্মু ও কাশ্মীর। এরপরই উপত্যকা পরিণত হয় কেন্দ্রশাসিত অঞ্চলে। সেই সময়ের পর থেকে এই প্রথম নির্বাচনী সংশোধনের পথে হাঁটছে প্রশাসন। এই পরিস্থিতিতেই মঙ্গলবার এই নির্দেশ জারি করেছিল জম্মুর ডেপুটি কমিশনার। সেই সঙ্গে জানানো হয়েছিল যে,কোনও যোগ্য ভোটার যাতে তালিকার বাইরে না থাকেন, সেই কারণে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, জল বা ইলেকট্রিকের বিল, গ্যাস সংযোগের নথি, ব্যাংকের পাসবই, পাসপোর্ট, জমির দলিল ইত্যাদিকেই দাখিল করা যাবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর