Home » জোর কদমে চলছে ‘গাটস’-এর শ্যুটিং

জোর কদমে চলছে ‘গাটস’-এর শ্যুটিং

সময় কলকাতা ডেস্কঃ শুরু হয়ে গেল পরিচালক কিংশুক দে-র নতুন ছবি ‘গাটস’-এর শ্যুটিং। এই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু ও অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় , প্রদীপ ধর, অভিরাজ, অভিরূপ চৌধুরী সহ একাধিক তারকাকে। ‘সুব্রত নন্দী প্রোডাকশন’-এর প্রযোজনায় আসছে ‘গাটস’। আপাতত তিলোত্তমার নানা জায়গায় চলছে নতুন এই ছবির শ্যুটিং। এই ছবিতে থাকছে অরিত্র গোস্বামী, অরিত্রম মুখোপাধ্যায়, সুমন রায়, মৌমিতা বসু, যুক্তা রক্ষিত, হৈমন্তী গঙ্গোপাধ্যায় সহ একাধিক নতুন মুখ।

জানা গিয়েছে,তিন আশাহত নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছবির গল্প। জীবনের নানা ক্ষেত্রে তাঁরা অসফলতা লাভ করার পর মৃত্যুর পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঘটনাচক্রে তাঁরা এক মাফিয়া দলের সঙ্গে জড়িয়ে পড়ায় তাঁদের আর মৃত্যু হয় না।’ এই মাফিয়া দলেরই প্রধান হলেন রফিক খান। এরপর সে ধীরে ধীরে হয়ে ওঠে ওই তিন নারীর ‘গড ফাদার’। খুন, কিডন্যাপ, মধুচক্র, নানা কাজের মধ্যে জড়িয়ে পড়ে তাঁরা। অন্যদিকে এই ছবিতে একজন পুলিশ কমিশনারের ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে। চরচরিয়া, নারায়ণী, বাইপাসের বিভিন্ন অংশে চলছে ছবির শ্যুটিং।

এছাড়াও এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্তকে। পর্দায় তাঁর চরিত্রের নাম সন্দীপন। জয়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে। নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন সম্পূর্ণা। ওসি বীরেশ্বরের ভূমিকায় থাকছেন রজতাভ দত্ত। এছাড়াও এই ছবিতে দেখা যাবে সম্পূর্ণা লাহিড়ী, বোধিসত্ত্ব দত্ত ও অন্যান্যরা।

About Post Author