সময় কলকাতা ডেস্কঃ আজ ৩১ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৩০৪ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৯১ – জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি প্রাণহানি ঘটে।
১৯২০ – ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
১৯৩৬ – কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।
১৯৬৬ – বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।
১৯৮৪ – নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
২০১৯ – ভারতের জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি পৃথক রাজ্য হিসাবে পরিণত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮২৮ – রসায়নবিদ ও বিদ্যুত বাতির উদ্ভাবক জোসেফ শোয়ান আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭৫ – ভারতের লৌহমানব,ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন আজ।
১৮৮০ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি কমিউনিস্ট বিপ্লবী বীরেন চট্টোপাধ্যায় এদিন জন্মান।
১৯৩১ – বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা জপমালা ঘোষ-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৭৫ – বাঙালি সঙ্গীত পরিচালক, সুরকার, লোকসঙ্গীত শিল্পী শচীন দেববর্মণ আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৪ – ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস আজ।
১৯৮৭ – রাজচন্দ্র বসু প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ এদিন প্রয়াত হন।
২০০২ – সিদ্ধার্থ ঘোষ, ভারতীয় বাঙালি কল্পবিজ্ঞান লেখক আজকের দিনে প্রয়াত হন।
২০০৬ – পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি অমৃতা প্রীতম-এর প্রয়াণ দিবস আজ।
২০২০ – স্কটিশ অভিনেতা, ‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতা শন কনারি এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি