Home » ছবিতেই বাঁচতে চান হাওড়ার শিল্পী শুভজিৎ

ছবিতেই বাঁচতে চান হাওড়ার শিল্পী শুভজিৎ

সময় কলকাতা ডেস্কঃ সৃষ্টির শেষ নেই। হাওড়ার অঙ্কন শিল্পী তুলসী পাতায় দেব-দেবী, ঋষি মনীষীর ছবি এঁকে সকলকেই তাক লাগিয়ে দিয়েছেন। সৃষ্টি ছবিগুলির মাধ্যমে বেঁচে থাকতে চান হাওড়ার শুভজিৎ দাস।

সৃষ্টির নান্দনিকতা, আর সুক্ষ্মতা মোহিত করে সব মানুষকে। হাওড়ার শুভজিৎ ভক্তি জগতে বিচরণকারী এক ব্যক্তি। কিন্তু তাঁর মানসে সব সময় কাজ করে সৃষ্টিশীলতা। তাই ভক্তি মার্গের এক অনন্য জিনিস তুলসি পাতাকে তিনি মাধ্যম করছেন তাঁর সৃষ্টিশীলতার জন্য। তিনি তুলসি পাতায় দেবদেবীর ছবি ফুটিয়ে তুলে নজর কেড়েছেন সকলের । ছোট্ট তুলসী পাতায় তাঁর সৃষ্টি দেখে মোহিত সকলে। এবার শুধু দেবদেবী নয় ঋষি মনীষীদের ছবিও ফুটিয়ে তুলছেন তিনি তুলসি পাতার উপর। হাওড়ার বাগনান কল্যানপুর কাপড়ী পাড়ার শুভজিৎ দাস শুধুই চিত্রকর নন। তিন ভাস্করও । কাদা আর মাটি দিয়ে রয়েছে তাঁর নানান শিল্পকর্ম।

শিল্পীর মা জিতা দাসের দাবি, “ছোটবেলা থেকেই ঈশ্বরে প্রতি ভক্তি রয়েছে তাঁর সন্তানের। একদিকে তাঁর হাতে রয়েছে সৃষ্টিশীলতার পারদর্শিতা। আর কণ্ঠে আছে কীর্তনের সুর।” মা হিসাবে তিনি চান সন্তান যেন থাকে শান্তিতে। শুভজিৎ মাইক্রো পেন্টিং শুরু করেছেন মাস তিনেক আগে, ইতিমধ্যেই এই ক্ষুদ্র শিল্পকর্মের সুবাদে’ ইন্ডিয়া বুক অফ রেকর্ড’ জাতীয় স্তরের একটি পুরস্কারও অর্জন করেছেন শুভজিৎ।

About Post Author