Home » বর্ষশেষে উচ্ছ্বাসে মাতোয়ারা শহর কলকাতা

বর্ষশেষে উচ্ছ্বাসে মাতোয়ারা শহর কলকাতা

সময় কলকাতা ডেস্কঃ বর্ষ শেষের শীতের সকাল। হালকা কুয়াশা কে গাঝাড়া দিয়ে ময়দানের সামনে ভিক্টরিয়া মেমরিয়াল তাঁর অবগুন্ঠ খুলতেই, মানুষের ঢল। সকাল সকাল উৎসবের মেজাজে কচিকাচার কিচিরমিচিরে মুখরিত ভিক্টরিয়া মেমরিয়ালের প্রধান গেট।টিকিট কাউন্টারের লম্বাই লাইন জানান দিচ্ছে শহরে দ্রষ্টব্যের মধ্যে সেই অন্যতম। শ্বেত শুভ্র বিশালতার মাঝে সবুজ লন ,আর জলাধারে নয়নোভিরাম প্রকৃতি কলকাতার ফুসফুস দর্শনার্থীকে দিচ্ছে প্রানভরা নিঃশ্বাস নেওয়ার সুযোগ।বিপুল মানুষের সমাগম হকার্সদের ন্যাচারাল মার্কেট।টুপি থেকে খেলনা বিকিকিনির নানান পসরা নিয়ে ঘুরছেন বহু মানুষ।আর ভিক্টরিয়া মেমরিয়ালে লনে বর্ষশেষ নিজেকে ফিরে দেখছেন বহু মানুষ।আর প্রেমিকের হাত ধরে আড়াল খোঁজা কপোত কপোতিদের জন্য আজ ভিক্টরিয়া মেমরিয়াল নয় সেই কথা জানান দিচ্ছে ভীড়। হুজুগে মেতে থাকা বাঙালীর দাপটে ভিক্টরিয়া মেমরিয়াল ময়দান চিড়িয়াখানার আকর্ষণ আজও অমলীন আধুনিক কলকাতায়।

অন্যদিকে বর্ষবরণে সাধারণ মানুষের কথা মাথায় রেখে শনি ও রবিবার শহরে মোতায়েন করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী। অতিরিক্ত প্রায় ৫০০০ পুলিশকর্মী পথে নামাতে চলেছে লালবাজার। ৩১ তারিখ রাতে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, নিউ মার্কেট চত্বরের ভিড় সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো এবং হোটেলের লগবুকে নাম এং পরিচয়পত্রের উল্লেখ বাধ্যতামূলক করতে বলা হয়েছে। সূত্রের খবর,১ জানুয়ারিতে শহরে মোতায়েন থাকছে ২৩০০ পুলিশ। যানজট রুখতে পার্ক স্ট্রিটকে ‘নো পার্কিং জোন’ করা হয়েছে।
জানা গিয়েছে,‘ওয়ান ওয়ে’ গাড়ি চলবে। বাইক এবং গাড়ি রাসেল স্ট্রিট ও ক্যা মাক স্ট্রিটে গিয়ে পার্কিং করতে হবে। ইতিমধ্যেই পার্ক স্ট্রিটের জন্যর আলাদা করে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। মোট ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিটকে। গোটা পরিস্থিতির নজরদারিতে থাকবেন ১১ জন ডিসি। ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। এমনকী থাকছে ড্রোনের ব্য বস্থাও। পার্ক স্ট্রিটে দূর দূরান্ত থেকে আগত মানুষদের সহায়তার জন্যন থাকছে ১৫টি পুলিশ অ্যারসিস্ট্যা ন্ট বুথ। হোটেল ও রেস্তোরাঁ, পানশালাতেও নজর থাকছে পুলিশের কড়া নজরদারি। ৯৭ পয়েন্টে নাকা চেকিং থাকছে। অপ্রীতিকর ঘটনা রুখতে ২০টি মোটর সাইকেলে করে পুলিশ টহলদারি চালাবে। ৫৮টি পিসিআর ভ্যা নের মধ্যে ২৩টিই থাকবে পার্ক স্ট্রিট চত্বরে। এছাড়াও থাকছে ৭টি অ্যারম্বুল্যালন্স।

About Post Author