Home » ভয়াবহ অগ্নিকাণ্ড নাসিকে

ভয়াবহ অগ্নিকাণ্ড নাসিকে

সময় কলকাতা ডেস্ক,১ জানুয়ারি: নাসিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সকালে মহারাষ্ট্রের নাসিকের মুন্ডেগাঁও গ্রামে একটি কারখানার বয়লার ফেটে আগুন ধরে যায়। বয়লারের আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। মুহূর্তের মধ্যে আগুনের গ্লাসে চলে আসে, কারখানা চত্বর। প্রথমে কারখানা শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ছয়টি ইঞ্জিন। কারখানার বিভিন্ন অংশে বজ্য পদার্থ থাকার কারণে আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে আরও দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কালো ধোঁয়ায় থেকে যায় কারখানা এবং কারখানার আশেপাশের অঞ্চল। দমকল বাহিনীর কর্মীরা কারখানা থেকে ১১ জন শ্রমিককে উদ্ধার করে। বহু শ্রমিক আটকে পড়ে কারখানার পিছন দিকের অংশে। পরে কারখানার পিছন দিকে উদ্ধার করা হয় প্রায় ১৫ জন শ্রমিককে। কারখানায় বয়লার ফেটে আগুনের ঘটনায় এখনো পর্যন্ত আহত প্রায় ১৯ জন, অগ্নিদগ্ধ হয়ে মৃত এক শ্রমিক।জিন্দাল গোষ্ঠীর এই কারখানায় কিভাবে আগুন লাগল তা নিয়ে দ্বন্দ্বে কারখানার কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী। তবে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান ওভার প্রেসারের কারণে বয়লারের বিস্ফোরণ ঘটেছে।

About Post Author