সময় কলকাতা ডেস্ক,২২ মার্চঃ নিয়োগ দুর্নীতির মামলায় এবার প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে ১০৪ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল কে গ্রেফতারির ৬০ দিনের মাথায় মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে এই চার্জশিট জমা দিল। ইডি সূত্রে জানা গিয়েছে,১০৪ পাতার ওই চার্জশিটের সঙ্গে প্রায় ৪৫১০ পাতার তথ্যপ্রমাণও দেওয়া হয়েছে। সেইসঙ্গে ইডি-র পেশ করা ওই চার্জশিটে ১৮ জন সাক্ষীর বয়ানও নথিভুক্ত করা হয়েছে। ইডি সূত্রে খবর, ওই সাপ্লিমেন্টারি চার্জশিটে মোট দু’কোটি টাকার হিসাব রয়েছে। যার মধ্যে এক কোটি টাকা অভিনেতা বনি সেনগুপ্ত এবং পার্লারের মালিক সোমা চক্রবর্তী কুন্তলের অ্যাকাউন্টে ফিরিয়ে দিয়েছিলেন। বনি সেনগুপ্ত কুন্তলের অ্যাকাউন্টে ফিরিয়েছিলেন ৪৪ লক্ষ টাকা। আর সোমা ফিরিয়েছিলেন ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা।
আরও পড়ুন জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত ১১

উল্লেখ্য,নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি গ্রেফতার করেছিল হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তাঁকে জেরা করেই নিয়োগ দুর্নীতিতে বাজার থেকে তোলা টাকার কিছু হিসেব পান ইডির তদন্তকারীরা। কুন্তলের ব্যাঙ্ক নথি খতিয়ে দেখে জানা যায় টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে তিনি ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন। ফলে বনিকে তলব করে ইডি। সল্টলেক সিজিও কমপ্লেক্স হাজিরা দিয়ে বনি জানিয়ে দেয় একটি বিলাসবহুল গাড়ি কেনার জন্যই তিনি ওই টাকা নিয়েছিলেন। তাঁর কাগজপত্রও আছে। সেই সঙ্গে দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতিতে তিনি কোনও ভাবেই জড়িত নন।

অপরদিকে ইডি সূত্রের খবর, বনি দাবি করেছিলেন, ২০১৭ সালে কুন্তলের দেওয়া সেই টাকা তিনি সরাসরি নেননি। পরিবর্তে সেই টাকা পাঠানো হয়েছিল গাড়ির শো-রুমে। বনি আরও দাবি করেছিলেন, তিনি গাড়ি কেনার জন্য টাকা নিলেও পরে কুন্তল আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং তার জন্য কোনও পারিশ্রমিক না নিয়ে তিনি ওই টাকা ধৃত যুবনেতাকে শোধ করে দিয়েছিলেন। যদিও তিনি ওই ৪০ লক্ষ টাকা সরাসরি ইডিকে ফেরত দিয়েছেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন তিন বছরেই কোটি কোটি টাকার সম্পত্তি, ১৪ একরের আশ্রম! কে এই করোলি বাবা?


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ