Home » চটজলদি বানিয়ে ফেলুন গার্লিক বাটার চিকেন

চটজলদি বানিয়ে ফেলুন গার্লিক বাটার চিকেন

সময় কলকাতা ডেস্ক,২৭ মার্চঃ  চিকেন কষা বা চিলি চিকেন বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে। তাই নৈশভোজে অতিথিদের কিংবা পরিবারের ছোট্ট খুদে সদস্যটির রসনাতৃপ্তি করতে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন গার্লিক বাটার চিকেন। পরোটা,রুটি বা রুমাল রুটির সঙ্গে একেবারে জমে যাবে এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন    বঙ্গ সফরে রাষ্ট্রপতি,বন্ধ থাকবে কলকাতার একাধিক রাস্তা! জেনে নিন বিকল্প রুট

উপকরণ
বোনলেস চিকেন-১ কেজি
ময়দা-১ কাপ
কর্ন ফ্লাওয়ার-১/২ কাপ
রসুন বাটা-৩চামচ
সয়া সস-২ চামচ
মধু-২ চামচ
মাখন-১/২ কাপ
পেঁয়াজকলি- ৩ চামচ, ছোট করে কাটা
নুন-পরিমাণ মতো

আরও পড়ুন   নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের আরও ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল ইডি

প্রণালী
প্রথমেই মাংসের মধ্যে ময়দা, কর্ন ফ্লাওয়ার, নুন আর রসুন বাটা ভালো করে মাখিয়ে নিন। এবার মাংসের টুকরোগুলি গরম তেলে ডিপ করে ভেজে নিন। এরপর আরেকটি পাত্রে মাখন, মধু এবং সয়া সস দিয়ে দিন। মিশ্রণটি ফুটে উঠলে অল্প নুন দিয়ে মুচমুচে করে ভেজে রাখা মাংস ঢেলে দিন। একটু নেড়েচেড়ে নিয়েই নামিয়ে নিন। উপর থেকে পেঁয়াজকলি ছড়িয়ে দিলেই তৈরি গার্লিক বাটার চিকেন। পরোটা,রুটি বা রুমাল রুটির সঙ্গে একেবারে জমে যাবে এই পদ।

About Post Author