সময় কলকাতা ডেস্ক,২৯ মার্চঃ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের পর কার্যত কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় কোমর বেঁধে নেমে পড়েছে জাতীয় কংগ্রেস। মোদী পদবী নিয়ে অবমাননার দায়ে,সুরাট আদালতের ২ বছরের কারাদন্ডের নির্দেশে সংসদ পদ খারিজ হয় রাহুল গান্ধির। লোকসভার সচিবালয় এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন বিরোধীরা। বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধি ইসুতে একত্রিত হচ্ছে বিরোধীরা। ১৪ টি বিরোধী দল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির অপব্যবহার নিয়ে আদালতের শরণাপন্ন হচ্ছে। তারই মাঝে বিরোধীদের একহাত নিতে ছাড়েননি নরেন্দ্র মোদি। সরাসরি আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদি জানিয়েছেন,দুর্নীতিগ্রস্থরা সব এক হচ্ছে।

রাহুল গান্ধি ইস্যুতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করছে জাতীয় কংগ্রেসের নেতা কর্মীরা। এমত পরিস্থিতিতে এনসিপি নেতা মহম্মদ ফয়জলের ক্ষেত্রে নেওয়া লোকসভা সচিবালয়ের সিদ্ধান্ত কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে রাহুলপ্রেমীদের। ২ মাস আগে একটি খুনের ঘটনায় , মহম্মদ ফয়জলকে ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিল লাক্ষাদ্বীপের নিম্ন আদালত। সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে মহম্মদ ফয়জলের সংসদ পদ বাতিলের নির্দেশ দেয় লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই নির্দেশ কার্যকর করে লোকসভার সচিবালয়। লাক্ষাদ্বীপের নিম্ন আদালতে সেই রায়কে চ্যালেঞ্জ করে কেরল হাইকোর্টের দারস্ত হয় মহম্মদ ফয়জল। দীর্ঘ শুনানি শেষে কেরল হাইকোর্ট, লাক্ষাদ্বীপের নিম্ন আদালতের সেই রায়কে খারিজ করে দেয় এবং নির্দেশ দেয় মহম্মদ ফয়জলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার।

কিন্তু,সেই নির্দেশ পাওয়ার পরেও দীর্ঘদিন মহম্মদ ফয়জলের সাংসদ পদ ফেরায়নি লোকসভার সচিবালয়। অবশেষে দেশের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয় মহম্মদ ফয়জল। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানির আগেই ফয়জলের সাংসদ পদ ফিরিয়ে দিল লোকসভার সচিবালয়। বুধবার বিবৃতি জারি করে মহম্মদ ফয়জলের সংসদ পদ বাতিলের নির্দেশ করে দেয় লোকসভায় সচিবালয়। এবার থেকে তিনি লোকসভার অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন। মহম্মদ ফয়জলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার ঘটনায় অনেকটাই আশার আলো দেখছেন রাহুল গান্ধির অনুগামীরা। এখন দেখার বিষয় যে,এই পথ অনুসরণ করে রাহুল গান্ধি উচ্চতর আদালত থেকে তাঁর অনুকূলে কোনও নির্দেশ নিতে পারেন কিনা। যদিও রাহুল গান্ধি এখনো পর্যন্ত উচ্চতর আদালতে কোনরকম আবেদন জানাননি। জাতীয় কংগ্রেস সূত্রের খবর উচ্চতর আদালতে আবেদন করতে পারেন রাহুল গান্ধি।


More Stories
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের
চাকরি পাওয়া নিয়ে দীপাঞ্জনকে পাল্টা জবাব দিলেন মীনাক্ষী
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?