সময় কলকাতা ডেস্ক,২৯ মার্চঃ ফের ভূমিকম্প আফগানিস্তানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছে, বুধবার ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৮৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। তবে,ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন সাংসদ পদ খারিজের জের, ফয়জলেই ঘটতে পারে রাহুল গান্ধির মুক্তি

এর আগে গত ১৮ মার্চ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫। ভূমিকম্পের ফলে এখনও মোট ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এদিকে ভয়াবহ এই ভূমিকম্পের জেরে গুরুতর আহত হয় একশোরও বেশি মানুষ। পাহাড়ি এলাকাতে ধস নেমেছিল। পাকিস্তানের পশ্চিম অংশে একাধিক বহুতলও ভেঙে পড়েছিল। আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

আরও পড়ুন গরু পাচার মামলায় বীরভূমের চালকল মালিকের হিসাবরক্ষককে তলব সিবিয়াইয়ের
ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের কালাফগান অঞ্চলের ৯০ কিলোমিটার এবং ফইজাবাদের থেকে ১৩৩ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পের জেরে পাকিস্তান, তাজিকিস্তান,তুর্কমেনিস্থান, কাজাখস্তান, উজবেকিস্তান সহ দিল্লি এবং আশপাশের এলাকায় ৪০-৫০ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছিল। সেইসঙ্গে একের পর এক আফটারশকও হয়। জোরাল এই ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা উত্তর ভারতে। রাজধানীতে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন অসংখ্য মানুষ


More Stories
বুমরা-র পাঁচ উইকেট , ৪৬ রানে এগিয়ে গেল ভারত
Lahore: নিজেদের দেশে বৃষ্টি নামাতে চায় পাকিস্তান, কেন?
Earthquake: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পন অনুভূত পাকিস্তানেও