সময় কলকাতা ডেস্ক,৩১ মার্চঃ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। শুক্রবারও প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা। সেইসঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। রবিবার থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির দাপট চলবে।
আরও পড়ুন বিধানসভা অধিবেশন চলাকালীন পর্নোগ্রাফি দেখছেন বিজেপি বিধায়ক!

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির দাপট। কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৪ থেকে ৮৫ শতাংশ।

আরও পড়ুন রামনবমীর পুজো দিতে গিয়ে মন্দিরের কুয়োয় পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫
পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। মধ্যপ্রদেশের উপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে এই ঝড়-বৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক